ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাড়িচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈরে অজ্ঞাত গাড়িচাপায় পোশাক কারখানার এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনছারুল হক (৪২) রংপুর সদর থানার তালিরচরা এলাকার মৃত. শাহাদত হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈরের ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানার জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, আনছারুল হক কালিয়াকৈরর কালামপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সকালে তিনি কারখানায় যাচ্ছিলেন। পথে পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।