ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ সংঘবদ্ধ ৫ ডাকাত আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাগিচাপুর জয়নাল আবেদীন (২৭), একই জেলার নান্দাইল থানার কচুরী নয়াপাড়া এলাকার ইমরান হোসেন ওরফে ইম্বু (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া কাজীবাড়ী এলাকার ওয়াসিম আলী (২১), পূর্বচান্দনা এলাকার হৃদয় মাহমুদ (২৪) এবং মফিজুল ইসলাম (৫৫) ।
র‌্যাব জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ছোটদেওড়া এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাপাতি, দুইটি চাকু, একটি কাঁচিসহ ওই ৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।