ঢাকাMonday , 13 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

হিলি সংবাদদাতা : দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব‌্যবসায়ী।
রোববার মধ‌্য রাতে ডিবি পুলিশের সঙ্গে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর বালুবাড়ী লাইনপাড় এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৪০) ও একই এলাকার মৃত মুনসুর আলীর ছেলে আবুল কাসেম (৩৬)।
ওসি এটিএম গোলাম রসুল এ তথ‌্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রামসাগর পূর্ব এলাকায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশ অভিযানে যায়। এ সময় মাদক ব‌্যবসায়ীরা পুলিশ সদস‌্যদের লক্ষ‌্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
এতে আবুল কাসেম ও রহমত আলী নামে দুই মাদক ব‌্যবসায়ী নিহত হন। আহত হন দুই পুলিশ সদস‌্য।
ঘটনাস্থল থেকে ১৫০ বোতল ফেনসিডিল, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।