নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
রোববার মধ্য রাতে অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে রাত ২টার দিকে গরু চুরি করে পালাচ্ছিলেন ওই তিনজন। অভয়নগরের প্রেমবাগ এলাকায় পৌঁছালে লোকজন তাদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলে তারা মারা যান। ভোর ৫টার দিকে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

