ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৭

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে এক পাইপ গান, দেড় কেজি গাঁজা, সাড়ে ৪০ গ্রাম হিরোইন ও আট পিস ইঞ্জেকশনসহ মোট ৩২ মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩৮ এবং নিয়মিত মামলায় ২৭ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।