ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘাতক ট্রাক কেড়ে নিলো বাবা-মেয়ের প্রাণ

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ-রাজারামপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার উপ রাজারামপুর এলাকার মৃত মুসুলম উদ্দীনের ছেলে গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে উপ-রাজারামপুর কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থী মোসা. সাদিকিন রসনি (৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান জানান, গোলাম রাব্বানী তার মেয়ে মোসা. সাদিকিন রসনিকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া এক ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।