ঢাকাWednesday , 1 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি।
বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজস্ব ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে ৯৯৫ পিস ভারতীয় আতশবাজি জব্দ করে।
জব্দ মালামালের আনুমানিক মূল্য চার লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। জব্দ মালামালের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।