ঢাকাWednesday , 1 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রীর সামনে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‌্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি হলেন উত্তম চন্দ্র দেবনাথ।
বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে জেলার সুন্দরগঞ্জে এই ঘটনা ঘটে।
উত্তম কুমার দেবনাথ সুন্দরগঞ্জের পাতিতলা গ্রামের নিবারণ চন্দ্র দেবনাথের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, পাতিতলা গ্রামে মঙ্গলবার রাতে স্বামী উত্তম কুমার দেবনাথ তার স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত তাকে ঘর থেকে বাহিরে বের করে আনে। এরপর তারা কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র নিয়ে উত্তম কুমার দেবনাথকে তার স্ত্রীর সামনেই আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জমি নিয়ে ‍পূর্ব ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।