ঢাকাTuesday , 31 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থার্টি ফার্স্ট : কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়

Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা: বছরের শেষ সূর্যোদয়কে বিদায় আর নতুন সূর্য বরণে কুয়াকাটা সৈকতে এখন পর্যটকের ভিড়।
কুয়াকাটা সৈকতজুড়ে এখন শীতের আবহ। বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে সৈকতের বালিয়ারীতে প্রিয়জনদের সাথে ছোটাছুটি আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে মুগ্ধতার প্রতিচ্ছবি। নানা বয়সী পর্যটকের আগমনে রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবারঘর, চটপটির দোকানসহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ভ্রমণপিপাসুদের উন্মাদনায় সৈকত জুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ ।
দেশি-বিদেশি হাজারো পর্যটকদের মিলন মেলা বসেছে কুয়াকাটায়। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।
গত দু’ দিন ধরে এখানে পর্যটকদের আসা অব্যাহত রয়েছে। তাদের হাতে থাকা স্মার্ট ফোনের সেলফি ও ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন। এসব পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সৈকতে কথা হয় খুলনা থেকে আসা আবদুর রহমান নামের এক পর্যটকের সাথে। তিনি বলেন, ‘ইংরেজি নববর্ষকে বরণ করতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন কুয়াকাটায়। সমুদ্র দেখা ও তার ঢেউয়ের গর্জনসহ দর্শনীয় স্থানগুলো অসাধারণ লেগেছে।’
কুয়াকাটা হোটেল মোটেল মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিলন ভূইয়া বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে সোমবার সকাল থেকে পর্যটকদের ভিড় বেড়েছে।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম বলেন, ‘সৈকতে পর্যটকদের চলাফেরা নির্বিঘ্ন করতে এবং যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো সৈকত এলাকা সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে।
কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, ‘কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং লোকজন যেন কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।