ঢাকাSunday , 29 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হন- মালেক (৫০), কালু (৪৬), রফিকুল (৫৫), পলাশ (৪৬), হিমেল (৩০), টুকু (৪০), নজরুল ইসলাম (৫২) ও আজগর আলী (৪৫)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কালু ও রফিকুলকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন‌্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ও বাঁশ কাটাকে কেন্দ্র করে রহিম মাস্টার ও মালেক পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের ১৫-১৬ জন একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।