ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে ২০ ঘর পুড়ে ছাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেওয়া পশ্চিমখণ্ড এলাকার এক ভাড়াবাড়িতে আগুন লেগে ২০ ঘর পুড়ে গেছে।
শনিবার বেলা পৌণে ১১টার দিকে শ্রীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ ও স্থানীয়রা জানান, বেলা পৌণে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কাউন্সিলর জিলাল উদ্দিন দুলালের টিনের তৈরি ভাড়াবাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা এবং শ্রীপুর ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ২০ ঘর এবং ওইসব ঘরের আসবাবপত্র পুড়ে যায়। ওয়াটার হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।