ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Link Copied!

সাভার প্রতিনিধি : ঢাকার সাভার পৌর এলাকার জামসিং থেকে আনুমানিক ৪০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর হাত বাঁধা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পৌর এলাকার উত্তর জামসিং মোনতাজ মোল্লার বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মুখ ক্ষত-বিক্ষত হওয়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা জায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের জামসিং এলাকা থেকে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর হাত-মুখ বেঁধে মরদেহ বস্তায় ভরে রাখছিল।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। সাভার মডেল থানায় হত্যা মামলা করা হবে।