নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদরের ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে মো. মারুফ বিল্লাহ (২০), একই থানার চরছোনগাছা এলাকার আবুল কাশেমের ছেলে মো. মোতালেব হোসেন (২৫)।
এ সময় আসামির নিকট হতে দুটি উগ্রবাদী বই, ফেসবুক উগ্রবাদী পোস্ট ও ট্যাব জব্দ করা হয়।
র্যাব জানায়, র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সক্রিয় সদস্য বড়দিন এবং আগামী ‘31th Night’ এ নাশকতা ঘটানোর উদ্দেশ্যে চন্দ্রা এলাকায় একত্রিত হয়েছেন। পরে ওই ক্যাম্পে অভিযান চালিয়ে ওই দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

