ঢাকাThursday , 26 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছেন। এদিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় কমে যায় তাপমাত্রা। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা নিতে ছুটছেন হাসপাতালগুলোতে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
তাপমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া কাজে বের না হতে পারায় ঠাণ্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। অতিরিক্ত গরম কাপড় জড়িয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।
এদিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ আরো দু-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।