ঢাকাThursday , 26 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে এসে খুন হলেন তিনি!

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, ঢাকা থেকে আসার পর তিনি এখানে খুন হয়েছেন।
হবিগঞ্জ-রাজিউড়া সড়কের রাজিউড়া এলাকা থেকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ এই নারীর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডল থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এ নারীকে শ্বাসরোধ করে হত্যা করার পর ধানক্ষেতে ফেলে রেখে গেছে। লাশটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
তিনি বলেন, ‘২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট ও কিছু গহনা মৃত নারীর ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে।’