পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের সদর উপজেলা ও ইন্দুরকানীতে রাতে শীতবস্ত্র নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
বুধবার দিনগত রাতে এলাকার বাসস্ট্যান্ড, খেয়ঘাট, আবাসন, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ঘুরেন তিনি।
উদ্দেশ্য ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন ও সাংবাদিকবৃন্দ ।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান রাইজিংবিডিকে বলেন, ‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে রাতে বিভিন্ন এলাকা ঘুরেছি। এরপর তাদের মাঝে শীতবস্ত্র দিয়েছি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজ ও মানুষের জন্য কিছু করা। সেই ভাবনা থেকে এসব করেছি। ‘
এসময় পুলিশ সুপার সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

