ঢাকাTuesday , 24 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক ‍দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম ফরাজী (৪২) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের আরা ফিলিং স্টেশনের সামনে খড় ভর্তি ট্রাকচাপায় তিনি নিহত হন।
নুর ইসলাম ফরাজী ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মো. কুদ্দুছ ফরাজীর ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আনাম জানান, নুর ইসলাম ফরাজী সড়ক দিয়ে হেটে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় পিছন থেকে খড় বোঝাই এক ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হবে।