নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার শল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা-সাড়ে ৭টার দিকে স্থানীয়রা শল্লা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে রেল ক্রসিংয়ের লাইনের মাঝে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাৎক্ষণিকভাবে তারা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে জানান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। লাশ রেল পুলিশ নিয়ে যাবে।

