ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে।
হরিপুর উপজেলার বিজিবি ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম জানান, ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে বিএসএফ লক্ষ্য করে গুলি করে। এতে অন্যরা পালিয়ে আসলেও রেজাবুল ইসলাম বিএসএফ’র গুলিতে আহত হন। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার সময় তার মৃত্যু হয়।