ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের গেন্ডা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকালে নামাগেন্ডা মোল্লা পাড়া এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিমুল (১৮) ও জুয়েল (১৯)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সাভারের গেন্ডায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। পরে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়েছে।