ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ বালু ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের পাশে অবৈধভাবে বালু ব্যবসা ও ভোগান্তি সৃষ্টির জন্য পাঁচ বালু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিন্টু বিশ্বাস এ জরিমানা করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করে আসছিল স্থানীয় প্রভাবশালীরা। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে।
দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু ব্যবসায়ী মিজানুর রহমান, মো. শহীদুল ইসলাম, মুন্না শেখ, শেখ মো. আব্দুল্লাহ ও মো. হেমায়েত মল্লিককে আটক করে। পরে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।