ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোরেই কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও সুমী আক্তার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের মতো হবিগঞ্জেও বুধবার রাত থেকে তীব্র শীতের দাপট চলছে। এ অবস্থায় ছিন্নমূল মানুষ পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা।
ছিন্নমূল মানুষদের দুর্ভোগের কথা ভেবে বৃহস্পতিবার খুব ভোরে শায়েস্তাগঞ্জ জংশনে কম্বল নিয়ে যান ইউএনও সুমী আক্তার। দরিদ্র শীতার্তদের কাছে কাছে গিয়ে তিনি কম্বল উপহার দেন। হাড় কাঁপানো এ শীতে কম্বল পেয়ে আনন্দিত শীতার্তরা।
দুঃসময়ে কম্বল নিয়ে শীতার্তদের পাশে যাওয়ায় এরা অনেকেই ইউএনও‘র প্রশংসায় পঞ্চমুখ।
শায়েস্তাগঞ্জ উপজেলার এই ইউএনও বলেন, ‘আমাদের গরম কাপড় আছে বলেই শীত থেকে রেহাই পাচ্ছি। যাদের নেই তারা কিভাবে শীত থেকে রক্ষা পাবে। তাই স্থান স্থানে গিয়ে প্রকৃত শীতার্তের মাঝে সরকারি কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’
জংশনে কম্বল বিতরণকালে উপস্থিত থাকা শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, ‘ইউএনও নিজে হাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে দিয়েছেন। এতে শীতার্তরা খুবই আনন্দিত। সম্প্রতি আমিও শীতার্তদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেছি। আমরা সবাই মিলে শীতার্তদের পাশে থাকতে হবে।’