ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ৩

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে ফুলপুরগামী এক ট্রাক গোয়াতলা শশার বাজার এলাকায় আসলে ময়মনসিংহগামী এক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ তিনজন নিহত হন।
লাশ উদ্ধার করে ময়মনিসংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।