ঢাকাThursday , 19 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে ৪৭ বছর পর

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ৪৭ বছর পর বঙ্গবন্ধুর একটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
১৯৭২ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নদী ভাঙন কবলিত মানুষ ও গবাদিপশু রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে মাটি কেটে কিল্লা নির্মাণ শুরু করেন। সেই মাটির কিল্লা ‘শেখের কিল্লা’ বলে স্থানীয়দের কাছে পরিচিতি পায়।
স্থানীয়রা জানান, সেই সময় তিনি ওই এলাকায় একটি গুচ্ছগ্রাম স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতিটি এখন বাস্তবায়ন হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকায় গুচ্ছগ্রাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এসময় তিনি শেখের কিল্লাও পরিদর্শন করেন।
পরে রামগতি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গুচ্ছগ্রাম প্রকল্প এলাকায় “শেখের কিল্লা ও গুচ্ছগ্রাম স্মৃতিস্তম্ভ নির্মাণ” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন থাকবে না। ইতোমধ্যে ৫০ হাজার পরিবারকে গুচ্ছগ্রামের মাধ্যমে আশ্রয় দেয়া হয়েছে।’
রামগতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন প্রমুখ।