ঢাকাTuesday , 17 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

Link Copied!

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুরমোড়ে ট্রাক-বাস ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের ড্রাইভার জাহিদ (৩২) নিহত ও ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন।
আহতদের এলাকাবাসী, পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়াইগ্রাম থানার ওসি সুমন আলী জানান, বড়াইগ্রামের রেজুরমোড়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে জাহিদ নামের ট্রাকের ড্রাইভার নিহত হয়েছেন ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।