ঢাকাThursday , 12 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনশনে মারা গেলেন পাটকল শ্রমিক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনায় অনশনরত অবস্থায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে মারা গেছেন পাটকলের শ্রমিক আব্দুস সাত্তার (৪৫)।
বৃহস্পতিবার দুপুরে আব্দুস সাত্তার অনশন চলাকালে অসুস্থ হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
আব্দুস সাত্তার খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের তাঁত বিভাগের স্থায়ী শ্রমিক ছিলেন।
আব্দুস সাত্তারের মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই পাটকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহানা শারমিন।
এদিকে, অনশনে অসুস্থ হয়ে শ্রমিকের মারা যাওয়ার খবরে তার সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা লাশ আনতে হাসপাতালে জড়ো হয়েছেন। হাসপাতালে আরো শতাধিক অসুস্থ শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
প্লাটিনাম জুবিলি জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খান সন্ধ্যায় জানিয়েছেন, আব্দুস সাত্তার মিলের সামনের তাঁবুতে অন্যান্য শ্রমিকের সঙ্গে তিন দিন ধরে আমরণ অনশন করছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৭-৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ছয় দিনের কর্মসূচি ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। ২৫ নভেম্বর কর্মসূচি শুরু হয়। ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।