জয়পুরহাট প্রতিনিধি : সভাপতি আনোয়ারুল হক আনু, সিনিয়র সভাপতি আহসান কবির ও মাহবুব ইসলাম
জয়পুরহাটে ব্যবসায়ীদের সংগঠন জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ী পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনার বিনোদ কুমার জাজোদিয়া ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মো. আনোয়ারুল হক আনু, সিনিয়র সভাপতি পদে মো. আহসান কবির ও মো. মাহবুব ইসলামসহ ২১ পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ২১ পরিচালক হলেন- জেনারেল গ্রুপ থেকে মো. আব্দুল হাকিম মন্ডল, রওনকুল ইসলাম চৌধুরী টিপু, মো. বেলায়েত হোসেন লেবু, মো. বজলুর রশিদ মুন্টু, পারভেজ আহমেদ, এম এ করিম, মো. বজলুর রশিদ পলু, মো. আব্দুল আজিজ আকন্দ, মো. মোস্তাফিজুর রহমান, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সুশীল কুমার মন্ডল, মো. এহসানুজ্জামান নাজমু, মো. আইনুল হক রুশো; অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ওম প্রকাশ আগরওয়ালা, এস এম শামস মতিন, নুর মোহাম্মদ আজাদ রাবী, মো. মামুনুল হাসান রঞ্জু, মো. আজম আলী; বাস মালিক গ্রুপ থেকে মোস্তাফিজার রহমান (মোস্তাক); ট্রাক মালিক গ্রুপ থেকে শামছুল আলম।
ব্যবসায়ী পরিষদ প্যানেলের বিপরীতে কোনো প্যানেল না থাকলেও পরিচালক পদে চার জন মনোনয়নপত্র জমা দেন। তবে ২৮ নভেম্বর ওই চার জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ব্যবসায়ী পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে জয়লাভ করে।


