ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

Link Copied!

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের সদর উপজেলার চর ব্রাহ্মানদি এলাকার এক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তার নাসির ফরাজী (৩৫) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছাত্তার ফরাজীর ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, চর ব্রাহ্মানদি নিবাসী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় নাসির ফরাজীর। এই পরিচয়ের সূত্রে কৌশলে ওই গৃহবধূর কিছু একান্ত মুহূর্তের ছবি তার মোবাইল থেকে নাসিরের মোবাইলে নেয়। এরপর এই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় গৃহবধূকে অনৈতিক প্রস্তাব করে নাসির।
এরপর এক পর্যায়ে সেই ছবি ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেয় এবং গৃহবধূর প্রবাসী স্বামীকে পাঠায়। ঘটনা থেকে পরিত্রাণ পেতে গৃহবধূর পরিবার আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ করে।
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নাসির ফরাজীকে গ্রেপ্তার করে।
কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, নাসিরের কাছ থেকে আপত্তিকর ছবি সম্বলিত মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।