ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার নগরীর উপকণ্ঠ সিট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। রাকিবুল জেলার পবা উপজেলার ডায়িংপাড়া গ্রামের সাহিদুলের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল বাইসাইকেলযোগে নগরীর আম চত্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবুলের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, রাকিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক‌্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।