ঢাকাSunday , 8 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় নিহত ৩

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকালে উপজেলার মুসল্লীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বাসচাপায় ঘটনা নিশ্চিত করে জানান নিহতদের পরিচয় এখনো জানা যায়নি ।