ঢাকাSunday , 8 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রীকে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী।
শনিবার গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাজী পাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্বামীর নৃশংসতার শিকার হওয়া স্ত্রীর নাম সোনা বিবি (৩৫) । তিনি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে। স্বামী মান্নান গাজী (৫০) একই উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাজী পাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালো কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এতে তার স্ত্রীর মাথা, ঘাড়, গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এরপর নিহতের স্বামী মান্নান গাজী বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
নিহত এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে বলে জানান তারা।
শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সোনা বিবি ও মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে।
নিহত স্বামী ও স্ত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।