ঢাকাMonday , 2 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী হানিফ এখন না ফেরার দেশে

Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা : জীবন যুদ্ধে হার মানতেই হলো হানিফকে। স্বজনদের কাঁদিয়ে অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী এখন না ফেরার দেশে।
সোমবার ভোর চারটায় ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে মাত্র ১৬ বছর বয়সেই জীবনঘড়ি থেমে যায় তার।
হানিফ কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারমখোলা গ্রামের দিনমজুর আলাউদ্দিন মৃধার ছেলে। হানিফকে নিয়ে অনেক স্বপ্ন ছিল দরিদ্র বাবার। এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এই মুত্যুর মধ্য দিয়ে সব স্বপ্নই শেষ হয়ে গেল তার। হানিফের একটি চোখে বাসা বেঁধেছিল ভয়াবহ ক্যান্সার। সেই ক্যান্সারই কেড়ে নিল কিশোর হানিফের জীবন।
হানিফের মৃত্যুতে দিয়ারমখোলা গ্রামে এখন শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ। কাঁদছে তার সহপাঠীরাও। আজ সোমবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে বাড়ির সামনের করবস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, সাত মাস পূর্বে প্রথমে একটি চোখ আক্রান্ত হয় হানিফের। স্থানীয় চিকিৎসায় সুস্থ না হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল গিয়ে জানতে পারে তার ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা। চিকিৎসায় ১৬ লাখ টাকা ব্যয়ের কথা জানায় চিকিৎসকরা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে ভিটে বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয় হানিফের পরিবার। পরে বিভিন্ন জাতীয় দৈনিকসহ অনলাইন নিউজ পোর্টালে হানিফকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে অনেকেই বাড়িয়ে দেন সাহায্যের হাত। সবশেষ তাকে ৩০ অক্টোবর মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়।