ঢাকাSaturday , 30 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনসার সদস্যকে গুলি করে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের হাশিমপুর বাজারে অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে হোসেন আলী নামে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে।শনিবার বেলা ১১টার দিকে হাসিমপুর বাজারে এই ঘটনা ঘটে।
হোসেন আলী গ্রামের আসাদ আলী তরফদারের পালিত ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
হোসেন আলী একসময় চরমপন্থী দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমায় তিনি যশোরের টাউন হল মাঠে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। এরপর সরকারের পুনর্বাসনের আওতায় হোসেন আলীকে আনসার বাহিনীতে চাকরি দেওয়া হয়। গত ২৮ নভেম্বর ছুটিতে তিনি যশোরের নিজ বাড়িতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টার দিকে হোসেন আলী হাসিমপুর বাজারের মোশারফের চা দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী তার ওপর চড়াও হয়ে কয়েক রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।