ঢাকাFriday , 29 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় মুক্ত দিবস পালিত

Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধে প্রথম অঞ্চল হিসেবে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।
২৯ নভেম্বর দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউজ সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা কমান্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য প্রদান করে। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে পুস্পস্তবক অর্পণ এবং জেলা পরিষদের সামনে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে পুস্পস্তবক অর্পণের পর শোভাযাত্রা শেষ হয়।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।