ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া উপজেলা আ.লীগের সম্মেলন

Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্ত্বরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদপ্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
জাতীয় সংগীতের পর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোরআন তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা অওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের কয়েক শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন জানান, কণ্ঠভোটে কাউন্সিলরা স্থানীয় এমপি মহিবুর রহমান মহিতকে উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। কেন্দ্রের নির্দেশনা অনুসারে পুরো কমিটি ঘোষণা স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তমতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।