ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ আল মারজান আবুল (২০) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সকালে নগরের চৌকিদেখির লাক্কাতুরা চা বাগানের ফটকের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকৃত এসব ওষুধের দাম ২৬ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।
গ্রেপ্তার মারজান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দয়ারবাজারের উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর ছেলে। অভিযানে ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারজান পুলিশকে জানান, ওই ওষুধ চোরাচালানের মাধ্যমে জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছে।
গ্রেপ্তার মারজানের বিরুদ্ধে এসআই শাওন মাহমুদ অপু বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় এজাহার দায়ের করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।