ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চোয়াংখালী এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্য মতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানান, উখিয়ার চোয়াংখালী এলাকায় এক লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অজ্ঞাত ব্যক্তির গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি, কালো প্যান্ট এবং শরীরে গুলির চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।