ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সদরদীতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মাদারীপুরের সদর উপজেলার সিরাজ (৫৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের এক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।