ঢাকাTuesday , 26 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের এক পুরাতন কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩৫ দোকান। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীতের গরম কাপড়ের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।
ফায়ার সার্ভিস খুলনার উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা সদর থানার এসআই ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।