ঢাকাMonday , 25 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তাসকিন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের বড়মসজিদের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাসকিন পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম খায়রুল আলম বলেন, বাড়ির পাশে পুকুরে এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাসকিনের মরদেহ উদ্ধার করে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাসকিন গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সে বুদ্ধি প্রতিবন্ধী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।