ঢাকাSunday , 24 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের শিশুর সর্বনাশ, ধর্ষক গ্রেপ্তার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে ধর্ষণে অভিযুক্ত কলেজ ছাত্র শরিফুজ্জামান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরিফুজ্জামান সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তার বাড়ি কলারোয়া উপজেলার রাজনগর গ্রামে। পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসের শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর সে তার রুমে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশ শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করে।
তিনি জানান, শিশুটি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।