ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে শীর্ষ অস্ত্র-মাদক কারবারি বাবু গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি সুজন আলী ওরফে বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ১১টার দিকে পুঠিয়া উপজেলার নামাজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাবু নামাজ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাবু রাজশাহীর শীর্ষ মাদক এবং অস্ত্র ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।