ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় ভোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর জংশন ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
জয়দেবপুর জংশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, সকালে ভূরুলিয়া এলাকার রেলব্রিজের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। ট্রেনে কাটা পড়ে নিহতের শরীর, হাত, পা বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।