ঢাকাWednesday , 20 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিল্মি স্টাইলে ছিনতাই করতে গিয়ে…

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ফিল্মি স্টাইলে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন আবরার জাহিন নামে এক যুবক।
মঙ্গলবার রাতে সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আবরার জাহিন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরা এবং শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার আবু জাফর দম্পতির ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি রামচন্দ্রপুর ও দহাকুলার মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে ছবি দেখছিলেন।
এমন সময় দ্রুত গতিতে এক পালসার মোটরসাইকেল চালিয়ে ফিল্মি স্টাইলে সাগরের হাত থেকে ‘ছো’ মেরে ফোন নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন জাহিন। এসময় সাগরের চিৎকারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল থামিয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।