ঢাকাTuesday , 19 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

পাবনা সংবাদদাতা : পাবনা শহরের শালগাড়িয়ার মহল্লার পুকুর থেকে থেকে শরিয়ত উল্লাহ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শালগাড়িয়া মহল্লার ঝাঝড়া পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শরিয়ত উল্লাহ পাবনা পৌর শহরের সানন্দা জুয়েলার্সের কর্মচারী ছিলেন। তিনি পৌর সদরের রাধানগর মহল্লার মৃত সফর শেখের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার ঝাঝড়া পুকুরে এক ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনে পুলিশকে জানায় স্থানীয়রা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পুলিশ ও স্থানীয়রা।
পরে মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ডুবুরি দিয়ে পুকুর থেকে শরিয়ত উল্লাহ’র লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।