নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রোড, ভিতর বাজার, ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজের বাজার, সবজির বাজার ও মাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পেঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উক্ত তদারকি অভিযান চলমান থাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স । অভিযানকালে শমসেরনগরে অবস্থিত শাহেদ ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ভিতর বাজারে অবস্থিত মেসার্স আসফি ট্রেডার্সকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


