শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোড, নতুন বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজের পাইকারি বাজার, সবজির বাজার ও মাছ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষায় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করার অপরাধে সেন্ট্রাল রোডে অবস্থিত আক্তার ষ্টোর নামক ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবারবিকাল সাড়ে ৩টা থেকে ৬টা পর্যন্ত উক্ত তদারকি অভিযান চলমান থাকে। ন্যায়্য মূল্যে পেঁয়াজ ভোক্তা কাছে পৌঁছার লক্ষ্যে সোমবারের অভিযানে খুচরা ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ বিক্রয় করার সময় তাদের নাম ঠিকানা সংরক্ষণ করার জন্য পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।


