ঢাকাSunday , 17 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ও মাদকসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এ সময় ১১ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খায়রুজ্জামান খয়ের রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয়ে জড়িত।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন।
এতে হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে খায়রুজ্জামান খয়ের ওরুফে জামালকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খয়ের চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজার এলাকার মৃত তসলিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাটের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
এদিকে, একই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুচিচন্দ্রখানা গ্রাম থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজেরা খাতুন রাণীকে (২৭) এবং রংপুর মহানগরীর কামাল কাছনা বৈরাগীপাড়া থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ শিবু চৌয়ানকে (৪৫) গ্রেপ্তার করে র‌্যাব। তারা মাদক কারবারে জড়িত।