ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে নিখোঁজের ছয়দিন পর বন থেকে মুনিয়া আক্তার (৫) নামে এক শিশু খণ্ড খণ্ড অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত মুনিয়া মনিপুর মধ্যপাড়া এলাকার মো. মুনজুরুল ইসলাম মেয়ে।
জয়দেবপুর থানার এসআই আব্দুল বাতেন জানান, গত ১০ নভেম্বর মুনিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডাইরি করে তার পরিবার।
এদিকে শনিবার সকালে মনিপুর এলাকার বন বিভাগের বনে শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।