ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চ-নৌকা থেকে ১২০০ কেজি জাটকা জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভোলা ও বরিশালে পৃথক অভিযান চালিয়ে দুটি লঞ্চ ও পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এক হাজার ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. এম হায়াত ইবনে সিদ্দিক জানিয়েছেন, বুধবার রাতে ভোলার সদর থানার মেঘনা নদীর ইলিশাঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি তাসরিফ-১ এবং এমভি ফারহান-৪ লঞ্চ তল্লাশী করে ৮০০ কেজি জাটকা এবং বরিশালের সাহেবেরহাট ও লাহারহাট এলাকা থেকে ০৫ টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশী করে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ করা জাটকা ইলিশের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। জাটকাগুলো স্থানীয় মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।